জাতীয়

রাজ্যের ৬০ বেশি পুরসভায় চাকরি চুরির অভিযোগ, নিয়োগ কীভাবে? তদন্তের নির্দেশ ফিরহাদের

কলকাতা: শুধু শিক্ষক নিয়োগ নয়, পুরসভার ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে সম্প্রতি আদালতে জানায় ইডি। এবার পুরসভায় নিয়োগ নিয়ে তদন্তের নির্দেশ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। কলকাতা পুরসভা ছাড়া বাকি যে পুরসভা ও পুরনিগম রয়েছে সেগুলিতে বিগত কয়েক বছরে কীভাবে স্থায়ী কর্মী নিয়োগ প্রক্রিয়া হয়েছে তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন ববি হাকিম।

বুধবার ফিরহাদ হাকিম বলেন, “একটা তদন্ত হচ্ছে। আমরা ডিপার্টমেন্টকে বলেছি কী তথ্য পাওয়া যাচ্ছে দেখে নিয়ে তা রেখে দিতে। আমাদের তো এখনও আদালত কোনও অর্ডার দেয়নি। সুতরাং আগ বাড়িয়ে এখনই কিছু করব না। তবে কোথাও দুর্নীতি হল কি না, পৌরসভাগুলিতে কোনও কর্মী নিয়োগ হলে তা চুক্তিভিত্তিক নাকি অন্য কিছু সব তথ্য খতিয়ে দেখতে বলা হয়েছে।”

 

‘যাই-ই হোক না কেন, ফাঁদে পা দেবেন না’, ফের খুনের পরিকল্পনার অভিযোগ আনলেন ইমরান

 

 

অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পেরেছে, তাঁর সংস্থা এবিএস ইনফোজোন-এর মাধ্যমে রাজ্যের ৬০টিরও বেশি পুরসভায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর সেই সবকটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। প্রায় ৫,০০০ প্রার্থীর চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে বলে দাবি তদন্তকারীদের। তাদের বক্তব্য, শিক্ষক নিয়োগের মতোই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে পুরসভার কর্মী নিয়োগেও। অযোগ্য ব্যক্তিরা পরীক্ষায় তো বসেনি এমনকী অনেকে রয়েছেন যাঁরা ফর্ম ফিলাপ টুকু করেননি। তাঁরাই পুরসভায় চাকরি করছেন। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অয়ন শীলের সল্টলেকের বাড়ি থেকে তল্লাশি চালানোর পর বিভিন্ন পুরসভার কাউন্সিল অফিসের বিভিন্ন পদে চাকরির জন্য ওএমআর, উত্তরের নথি মিলেছে। পদগুলির মধ্যে মজদুর পদও ছিল। এমনকী চাকরিপ্রার্থীদের সই করা উত্তরপত্রের নথি পাওয়া গিয়েছে।সেই সব পুরসভার মধ্যে উল্লেখযোগ্য, কামারহাটি পুরসভা, হালিশর পুরসভা, পানিহাটি, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা। এছাড়াও দমকলের নিয়োগও এই সংস্থার মাধ্যমে হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। আর সেই প্রসঙ্গেই ইডি বলেছে, সরকারের ওপর থেকে নীচ দুর্নীতিতে ভরে গিয়েছে।

Related Articles

Back to top button