জাতীয়
৪২ ডিগ্রিতে রাজনৈতিক ‘লু’ বইতে তপ্ত লালমাটির দেশে শাহ

বীরভূম: দহন জ্বালায় জ্বলছে বাংলা। নববর্ষের প্রাক্কালে বাংলার রাজনৈতিক আবহ আরও তপ্ত করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নজরে পঞ্চায়েত ভোট, ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুব্রতহীন বীরভূমের সিউড়িতে সভা করবেন তিনি। KEY HIGHLIGHTS
- শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দর থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
- দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। দুপুর ১টা ১০ নাগাদ হেলিকপ্টারে বীরভূম পৌঁছবেন অমিত শাহ।
- দুপুর ২টো ৫ মিনিটে বীরভূম সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ সেরে বেণীমাধব স্কুলের মাঠে জনসভা করবেন তিনি। বিকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
- বিকেল ৪টে ৫ মিনিট নাগাদ বেণীমাধব স্কুল মাঠ থেকে সড়কপথে রওনা দেবেন সিউড়ি হেলিপ্যাডের উদ্দেশে। এর পর কপ্টারে করে বিকেল ৫টা ১০ মিনিটে পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে যাবেন দক্ষিণেশ্বরের মন্দিরে।
- শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
চিন্তা, সুস্থ মাথাব্যাথা, আত্মবিশ্বাস; সানরাইজার্সের বিরুদ্ধে হ্যাটট্রিকের লক্ষ্যে কেকেআর


