রাজ্য

মাধ্যমিক পরীক্ষায় বধমানের জয় জয়কার প্রথম স্থানে রায়নার কুকুরা গ্রামের ছেলে রৌনক মন্ডল   

 

 

স্বপন দত্ত বাউল —— এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো আজ ৩ শরা জুন ২০২২ শুক্রবারে। পশ্চিম বাংলা থেকে এবছরে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে যুগ্ম ভাবে বর্ধমান ও বাঁকুড়া জেলার ছাত্র। তার মধ্যে বর্ধমান জেলার সি এম এস বয়েজ হাই স্কুলের ছাত্র রৌনক মন্ডল ৭০০ নম্বরের পরীক্ষার মধ্যে প্রাপ্ত নম্বর ৬৯৩ পেয়ে পশ্চিম বাংলায় প্রথম স্থান পেয়ে রাজ্য ও বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করলো । রৌনক মণ্ডল এর বাবা কূন্তল মন্ডল জানান তারা এখুন পূর্ব বর্ধমান গোলাহাটে ভাড়া থাকেন কিন্তূ তারা রায়না থানার কুকুরা গ্রামের স্থায়ী বাসিন্দা , কুকুরা গ্রামেই রৌনকের ঘর বাড়ি । রৌনকের মা সুদীপ্তা মন্ডল একজন গৃহকর্ত্রী রৌনক একমাত্র সন্তান। বাবা কুন্তল মন্ডল খন্ড ঘোষের ২ নম্বর সার্কেলের শিকারপুর প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ।

 

 

প্রথম স্থানাধিকারি রৌনক মন্ডল বলে আমার এই প্রথম স্থান পাওয়ার সাফল্যে রয়েছে আমার বাবা কুন্তল মন্ডল ও মা সুদীপ্তা মণ্ডলের অক্লান্ত পরিশ্রম ও স্কুলের শিক্ষক ও প্রাইভেট শিক্ষকদের উৎসাহদান ও তাদের পরিশ্রম , নিজেও সবসময চেষ্টা করেছি ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করেছি এককথায় সকলের মিলিত প্রচেষ্টায় আজকের আমার এই সাফল্য । রৌনকের বয়স এখুণ ১৫+ সে বড় হয়ে ডাক্তার হতে চায় মানুষের সেবা করতে চায় তাই ডাক্তারি লাইন নিয়ে তার লেখা পড়া করার ইচ্ছা। রৌনক গান শুনতে গান গাইতে ভালোবাসে সংবাদিকদের মুখো মুখি রৌনক খালি গলায় একটু গান শুনিয়ে সকলকে আনন্দ দিলো । বর্ধমান জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম শঙ্কর মন্ডল বাবু পূর্ব বর্ধমানের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে এসে রৌনক কে পুষ্প স্তবক উপহার দিয়ে তার এই সাফল্যের জন্য আশির্বাদ দিয়ে উৎসাহদান করেন। তার বাবা ও মা ছেলের এই সাফল্যে খুবই খুশি ।

 

 

এছাড়া বর্ধমান বিদ্যার্থি ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী সামিনা ইয়াসমিন পঞ্চম স্থান , ২ ) বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের ছাত্রী শ্রীজিতা গোস্বামী ষষ্ঠ স্থান, ৩) বর্ধমান টাউন স্কুলের ছাত্র সৌনক দে নবম স্থান ৪ ) বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের ছাত্র অঙ্কুর দে নবম স্থান প্রাপ্ত নম্বর ৬৮৫ ৫ ) বর্ধমান সি এম এস হাই স্কুলের ছাত্র শৌনক ব্যানার্জি দশম স্থান পেয়ে বর্ধমান জেলাকে মাধ্যমিক রেজাল্ট এর সাফল্য নিয়ে জয় জয়কার করে তুললো । সকলের সেরা রাজের সেরা বর্ধমান জেলার রায়না থানার কুকুরা গ্রামের সুসন্তান রৌনক মন্ডল মাধ্যমিকে ৬৯৩ নম্বর পেয়ে সকলকেই তাক লাগিয়ে দিয়ে বর্ধমান জেলার আকাশের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আজ সকলের নয়নের মণি।।

Related Articles

Back to top button