রাজ্য

গতকাল 21 জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় আসন্ন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে ঘাসফুল

চোরি চোরি চুপকে চুপকে”, উপরাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ থেকে বিরত তৃণমূলকে কটাক্ষ সেলিমের
তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ শেষে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেই বসেছিল তৃণমূলের সংসদীয় দলের বৈঠক । তারপর সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় । তাঁরা জানান, এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করে গিয়েছেন ৷ তাই তাঁকে সমর্থন করবে না তৃণমূল । পাশাপাশি তাঁরা স্পষ্ট করে দেন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভাকেও ভোট দেবে না ঘাসফুল । সবমিলিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি থেকে দূরে রইল তৃণমূল কংগ্রেস ৷

বৃহস্পতিবার বর্ষীয়ান বাম নেতা মহম্মদ সেলিম বলেন, “রথের দড়ি টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগে জানলে তিনি এনডিএ প্রার্থীকে সমর্থন করার বিষয়টি ভেবে দেখতেন । তাই এবার আগে থেকেই তাঁকে জানানো হয়েছে ।” তাঁর কটাক্ষ, তৃণমূল-বিজেপির যে সম্পর্ক, তা বাইরে একরকম আর পর্দার পিছনে আরেক রকম । বৈঠক ও সম্পর্ক নিয়ে সেলিমের কটাক্ষ, “চোরি চোরি চুপকে চুপকে !”

এর কারণ বিরোধী জোট প্রার্থী বাছাইয়ের সময় তৃণমূল নেত্রীকে সেই ভাবে গুরুত্ব দেয়নি । তাই উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট দেওয়া থেকে বিরত থাকবেন । আর ঘাসফুল শিবিরের এই সিদ্ধান্ত আদপে বিজেপির পক্ষে বলেই অভিমত সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md. Salim indicates hidden link between TMC and BJP over TMC Vice Presidential Election Decision) ।

Related Articles

Back to top button