রাজ্য

রবিবার রাত 8টা নাগাদ সল্টলেক এলাকায় দুর্ঘটনায় পড়ে ইডির কনভয়ের গাড়ি ৷

Arpita Mukherjee Injured: সিজিও যাওয়ার পথে অর্পিতার গাড়িতে ধাক্কা অন্য গাড়ির, সামান্য চোট পার্থ ‘ঘনিষ্ঠ’য়ের রবিবার রাতে ব্যাঙ্কশাল আদালত থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যাওয়ার পথে এক গাড়ি দুর্ঘটনায় সামান্য চোট পেলেন এসএসসি দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায় (SSC scam accused Arpita Mukherjee injured) ৷ জানা গিয়েছে, এদিন ইডি’র কনভয়ে যে গাড়িতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় সেই গাড়িতে তাঁর সঙ্গেই ছিলেন দু’জন মহিলা সিআরপিএফ জওয়ান । আচমকাই সেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ বাঁ হাতে আর কোমরে সামান্য চোট পান অর্পিতা ৷ তবে চোট গুরুতর নয় ।
উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় শনিবারই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি

জানা গিয়েছে, রবিবার রাত 8টা নাগাদ সল্টলেক এলাকায় ঘটে ওই দুর্ঘটনা । ইডির কনভয়ে আচমকা ঢুকে পড়ে অন্য একটি গাড়ি । কনভয়ের একেবারে সামনের গাড়িতেই বসেছিলেন অর্পিতা মুখোপাধ্যায় । ঘটনার জেরে ব্রেক কষতে বাধ্য হন সেই গাড়ির চালক । কনভয়ের পরের গাড়িগুলির চালকেরাও পর পর ব্রেক কষতে থাকেন । ফলে সব কট গাড়ি পর পর সংঘর্ষ জড়িয়ে পড়ে ।

Related Articles

Back to top button