সুন্দরবন গৌরব সম্মান তুলে দিলেন বিধায়ক শ্যামল মন্ডল স্বপন দত্ত বাউল কে

নিজস্ব সংবাদদাতা, নিউজ সারাদিন — সুদূর খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমান জেলা থেকে নিঃসার্থ বিনা পারিশ্রমিকে ছুটে গিয়ে রাষ্ট্রপতির প্রশংসিত সমাজ সচেতন এর শিল্পী স্বপন দত্ত তার বাউল গানে সুন্দর বনের মানুষের সূখ দুঃখের কথা তুলে ধরেন জনসমাজে ও সরকারের দরবারে। দীর্ঘ কয়েক বছর ধরেই তার এই জনহিতকর কাজ কর্মে সুন্দরবনের মানুষ উপকৃত হয়েছেন তারপর থেকেই সুন্দরবনের মানুষের নয়নের মণি স্বপন দত্ত বাউল।
সুন্দরবনের মানুষের জন্য তার উল্লেখ্যযোগ্য কাজ যেমন ১ ) মধু, কাঁকড়া, ধরতে গিয়ে ও কাঠ সংগ্রহ করতে গিয়ে যে সব মায়েদের স্বামীকে বাঘে খেয়ে ফেলে সেই সব বাঘ বিধবাদের অসহায় ও কষ্টের জীবনের কথা জন সমাজে ও সরকারের কাছে তুলে ধরে বাঘ বিধবাদের পাশে ছেলে হয়ে দাঁড়ানো। ২ ) সুন্দরবন এলাকায় নারী নির্যাতন , বধু হত্যা ও নারী দের উপর অ্যাসিড হামলার এবং অসহায় অল্প বয়সী মেয়ে, নারীদের পাচারের বিরুদ্ধে ও বাল্য বিবাহের প্রতিবাদ। ৩ ) আম্ফান ঝড়ে ক্ষতি গ্রস্থ মানুষের সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য নবান্নে তদবির করা । ৪ ) অবৈধ গাছ কাটা , কাঠ চুরি, পশু শিকার , পশু শিকার করে যে সব চোরা শিকারি ও চোরা কারবারি তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতন। ৪ ) ডেঙ্গু ও করোনা ভাইরাস এবং লক ডাউন সচেতন, ৫ ) আদিবাসী শিশু শিক্ষা কেন্দ্রে পত্তুন্ত গ্রামে পৌঁছে গিয়ে আদিবাসী শিশু শিক্ষায় উৎসাহ দান ৬ ) সুন্দরবনের পশু দের সুরক্ষা ও ম্যানগ্রোভ ও বিভিন্ন বৃক্ষ রোপন নিয়েও তার গানের সচেতনে বার বার উঠে আসে ৭ )সুন্দরবনের যুব সমাজ কে রক্ষা করতে তামাকজাত দ্রব্য গাঁজা , হেরোইন, ফুটুস ও মদ অর্থাৎ মাদক দ্রব্য বর্জনের ডাক বাউল গানে ও মূল্যবান বক্তব্যে মানুষের নজর কাড়ে।
একটা অন্য জেলা থেকে এর আগে নিঃসার্থ বিনা পারিশ্রমিকে ছুটে গিয়ে আর কোনো বাউল লোক শিল্পী দেখাতে পারে নি স্বপন দত্ত বাউলের মত সুন্দরবনের মানুষকে ভালোবেসে জনহিতকর কাজ করতে । তার এই মহতি কাজে মুগ্ধ ও খুশি হয়ে পাল ফ্লিম প্রোডাকশন এবং টাইগার নিউজ এর পক্ষ থেকে সুন্দবনের বাসন্তীর শিবগঞ্জে ধনঞ্জয় চম্পাবতী স্মৃতি সভা কক্ষে স্বপন দত্ত বাউল কে সম্মান জানানো হয়। তার বহুমুখী প্রতিভা ও নিঃসার্থ সমাজ সচেতনের জন্য সুন্দরবন গৌরব সম্মান তুলে দেন স্বপন দত্ত বাউলের হাতে আমন্ত্রিত সম্মানীয় বিশেষ অতিথি বিধায়ক শ্যামল মন্ডল মহাশয় । উক্ত অনুষ্ঠানে স্বপন বাউল তার মিষ্টি সুরেলা কণ্ঠে হৃদ মাঝারে রাখিব গানটি গেয়ে সকলকে হৃদয়ে মাঝে ধরে রেখে ভালবাসা শান্তি সম্প্রীতি বার্তা দেন। বিধায়ক শ্যামল মন্ডল, স্বপন দত্ত বাউলের গান শুনে প্রশংশা করেন এবং তথ্য সংস্কৃতি দপ্তর থেকে প্রতি মাসে লোক শিল্পী ভাত পান কি না জানতে চান? সাংবাদিকদের মূখোমুখী হয়ে মহাত্মা গান্ধী জাতীয় সম্মানে সম্মানিত স্বপন দত্ত বাউল বলেন সুন্দরবন গৌরব ২০২২ এই সম্মান পেয়ে আমি ধন্য এই সম্মান আমি মাথায় তুলে নিলাম।
সুন্দরবনে আমাকে প্রথম আনেন নিউজ সারাদিন এর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার মহাশয় তার হাত ধরেই সুন্দরবনের মানুষের জন্য সব কাজ করা এবং তারপর টাইগার নিউজের কর্নধার বিশ্বজিৎ পাল মহাশয়ের সানিধ্য পেয়ে অনেক জায়গায় ঘুড়ে ঘুড়ে কাজ করতে পেরেছি। আমাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন সম্পাদক ও সাংবাদিক মৃত্যুঞ্জয় সরদার ও সাংবাদিক বিশ্বজিৎ পাল । সুন্দরবন কে ভালো করে চেনার ও জানার জন্য , তাদের দুক্ষ কষ্টের কথা বোঝার জন্য আমি কৃতজ্ঞ এই দুই বর্ষীয়ান সাংবাদিক ও সম্পাদকের কাছে ।।



