জাতীয়

মোদি-শাহ চাপে গুজরাট নিয়ে ! বঙ্গ বিজেপির নেতাদেরও ডাকা হল প্রচারে

নিজস্ব সংবাদদাতা : বাংলায় সেভাবে সাফল্য নেই। তাই সচরাচর দু-একজনকে ছাড়া ভিনরাজ্যের ভোটে বাংলার নেতাদের তেমন গুরুত্ব দেয় না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তবে গুজরাটের ক্ষেত্রে তার ব্যতিক্রম হতে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্যে ভোটপ্রচারের জন্য ডাকা হয়েছে বঙ্গ বিজেপির নেতাদের। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত  বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচার করবেন বঙ্গ বিজেপির নেতারা।

বিজেপি সূত্রের খবর, মোটামুটি হিন্দি বলতে পারেন তেমন নেতাদের বাংলা থেকে গুজরাটে ভোটপ্রচারে যেতে বলা হয়েছে। যাতে স্থানীয়দের সঙ্গে সমন্বয়সাধনে সুবিধা হয়। তালিকায় নাম রয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের । শুক্রবারই সুকান্তরা গুজরাটে রওনা দেবেন বলে সূত্রের খবর। এর আগে বাংলার আরেক বিজেপি নেত্রী মালদহের ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে গুজরাট বিধানসভা নির্বাচনে সেন্ট্রাল জোনের কো-ইনচার্জ করেছে গেরুয়া শিবির।

 

Related Articles

Back to top button