রাজ্য

অভিনব উদ্যোগ চাটাই বৈঠক নন্দীগ্রামে তৃণমূলের, নেতারা সাধরণ মানুষের বাড়ি গিয়ে শুনবেন সমস্যা

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামে অভিনব কর্মসূচির উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস।

চাটাই বৈঠক নামে এই উদ্যোগে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে উঠোনে চাটাই পেতে তাদের সঙ্গে কথা বলবেন স্থানীয় নেতৃত্ব। কথা বলতে যাবেন কলকাতা থেকে নেতারাও। মূলত জনসংযোগ বাড়াতেই এই পরিকল্পনা নিয়েছে দল এমনটাই জানা যাচ্ছে। চাটাই পেতে স্থানীয় বাসিন্দাদের অসুবিধার কথা শোনা হবে। সমস্যা শুনে সমাধানও করা হবে।

ভোটের আগে এই কর্মসূচি অনেকটাই কাজে লাগবে বলে মনে করছেন নেতারা। বিধানসভা ভোটে নন্দীগ্রামে হারলেও পঞ্চায়েত ভোটে সেখান থেকে জয় চাইছে শাসক দল। তাই আগে থেকেই ঝাঁপিয়ে পড়েছেন নেতারা। নিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে কারণেই এই কর্মসূচি। জানা গিয়েছে, সাধারণ মানুষের বাড়ির উঠোন থেকে পাড়ার চায়ের দোকান সব জায়গাতেই পৌঁছে যাবেন তৃণমূল নেতারা। সামনে বসে তাদের সঙ্গে কথা বলে যাতে সমস্যার সমাধান করা যায় সে ব্যবস্থাও করা হবে।

Related Articles

Back to top button