শ্রদ্ধা-কাণ্ডে ‘রাগের মাথায় খুন’, আদালতে জানালেন আফতাব

নিজস্ব সংবাদদাতা : শ্রদ্ধা খুনে আফতাব দিল্লি আদালতে জানিয়েছেন, আচমকা রাগের মাথায় খুন করেছেন শ্রদ্ধাকে।গত কয়েকদিন ধরে এই খুনের ঘটনায় তোলাপড় দেশ। আদালতে আফতাব জানিয়েছেন, রাগের মাথায় তিনি খুন করেছেন শ্রদ্ধাকে। শ্রদ্ধা খুনের ঘটনার তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গেই উঠে আসছে একের পর এক নয়া তথ্য। আফতাব জানিয়েছেন তদন্ত প্রক্রিয়ায় পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন। খুনের পর দেহ টুকরো করে কোথায় কোথায় ফেলা হয়েছিল, সেসব জায়গার সঠিক ঠিকানা তিনি পুলিশকে জানিয়েছেন বলেও দাবি করেছেন।
আফতাবের দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট জায়গায় একাধিকবার তল্লাশি চালিয়েছে পুলিশ।আফতাবকে চার দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। যদিও এই মামলায় সিবিআই তদন্তের দাবি জানাও হয়েছিল, তবে এই মুহূর্তে সেই আর্জি খারিজ করেছে দিল্লি আদালত। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে,পুলিশ তদন্ত চালাচ্ছে, এবং এখনও পর্যন্ত আফতাব পুলিশকে সমস্ত সঠিক তথ্য দিয়েছে। তাই এই মামলার তদন্তভার পুলিশের হাতেই থাকবে আপাতত।



