জাতীয়

রিহ্যাব থেকে ফিরেই গোটা পরিবারের সঙ্গে ঘৃণ্য কাজ করল যুবক, হাতের ছুরি থেকে টপটপ করে পড়ছিল রক্ত

নয়া দিল্লি:  মাদকের নেশায় লেখাপড়া ভুলেছে ছেলে। চাকরিও করার কোনও ইচ্ছা নেই তাঁর। অসৎ সঙ্গ থেকে বের করে ছেলেকে সোজা পথে ফেরাতেই রিহ্যাব সেন্টারে পাঠিয়েছিলেন মা-বাবা। তার পরিণতি যে এত ভয়ঙ্কর হবে, তা কল্পনাও করতে পারেননি। রিহ্যাব থেকে ফিরেই পরিবারের সদস্যদের উপরে এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করল মাদকাসক্ত যুবক। গোটা পরিবারকেই খুনের অভিযোগ উঠেছে বছর ২৫-র এক যুবকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে দিল্লিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এক যুবক পরিবারের কমপক্ষে চারজন সদস্যকে খুন করে।জানা গিয়েছে, দিল্লির পালাম এলাকায় ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার রাতে কেশব নামক বছর ২৫-র যুবক তাঁর মা, বাবা, বোন ও ঠাকুমাকে খুন করে। জানা গিয়েছে, ওই যুবক মাদকাসক্ত। নেশামুক্তির জন্যই তাঁকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছিল। সম্প্রতিই ওই যুবক রিহ্যাব থেকে বাড়ি ফেরে।

পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তাদের কাছে ফোন আসে। এক ব্যক্তি জানান, পাশের বাড়ি থেকে আর্তচিৎকার শোনা যাচ্ছে একাধিক মানুষের। হয়তো সেখানে ভয়ঙ্কর কোনও ঘটনা ঘটেছে। ফোন পেয়েই তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান গোটা ঘর রক্তে ভাসছে, চারজনের দেহ পড়ে রয়েছে। পুলিশকে দেখতে পেয়েই অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করে। কিন্তু তাঁকে ধরে ফেলে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত কেশব সম্প্রতিই রিহ্যাব থেকে ফিরেছিল। মঙ্গলবার রাতেও তাঁর নেশা করা নিয়ে বচসা শুরু হয়। রাগের বশে কেশব তাঁর বাবা দীনেশ কুমার (৪২), মা দর্শন সাইনি (৪০), বোন উর্বশী (২২) ও দিওয়ানো দেবী (৭৫)-কে খুন করে। ছুরি দিয়ে একের পর এক কোপ বসাতে শুরু করে পরিবারের সদস্যদের উপরে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন গোটা ঘর রক্তে ভাসছিল। সঙ্গে সঙ্গেই অভিযুক্ত কেশবকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Related Articles

Back to top button