আন্তর্জাতিক
ত্বকের ক্যানসারের বিরুদ্ধে সচেতনতার প্রচারে বন্ডি বিচে নগ্ন ফটোশুট স্বেচ্ছাসেবীদের

নিজস্ব সংবাদদাতা: অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে এক বিশেষ উদ্যোগে অংশ নিলেন ২৫ হাজার নগ্ন স্বেচ্ছাসেবী।ত্বকের ক্যানসারের সম্পর্কে মানুষকে সচেতন করতে শনিবার এই উদ্যোগ নেওয়া হয়।আমেরিকার বিখ্যাত ফটোগ্রাফার স্পেনসার টিউনিক্স এই উদ্যোগ নেন। নিয়মিত মানুষকে ত্বক পরীক্ষায় উৎসাহী করতেই এই বিশেষ ফটোশুটের আয়োজন করেছেন বলে জানিয়েছেন তিনি।
আর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রথমবারের মতো সমুদ্র সৈকতে নগ্নভাবে প্রবেশের অনুমতি দিয়েছিল অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।
ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ানদের ত্বকের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। এই বিষয়ে টিউনিক বলেন, ‘আমরা মানুষকে ত্বক পরীক্ষার ব্যাপারে সচেতন করার সুযোগ পেয়েছি। আমি এখানে আসতে পেরে সম্মানিত।’


