জাতীয়
গলায় চকোলেট আটকে মৃত্যু দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার, পরিবারে শোকের ছায়া

নিজস্ব সংবাদদাতা: চকোলেট খাওয়াই কাল হল! স্কুলের ভিতরে গলায় চকোলেট আটকে মৃত্যু হল ৯ বছরের এক নাবালকের।ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ওয়ারঙ্গল শহরে।
নাবালকের নাম সন্দীপ সিং। এক বেসরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে। চকোলেট খেতে ভীষণ ভালবাসত। প্রায়ই চকোলেট নিয়ে আসত স্কুলে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ছেলের জন্য চকোলেট নিয়ে আসেন কাঙ্গার সিং। সেই চকোলেট নিয়ে শনিবার স্কুলে গিয়েছিল সন্দীপ। সকাল ১০টা নাগাদ সেই চকোলেট খাওয়ার সময় তার গলায় আটকে যায়।
ক্লাসের মধ্যেই এর পর জ্ঞান হারায় সন্দীপ। নজরে আসতেই সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষককে বিষয়টি জানান শিক্ষক। তড়িঘড়ি করে তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পরিবারকেও। হাসপাতালে নিয়ে যাওয়ার পর, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।


