জাতীয়

বিয়ের প্রস্তাবে ‘না’! নাবালিকাকে কেটে টুকরো টুকরো করার হুমকি, গ্রেপ্তার মুসলিম যুবক

নিজস্ব সংবাদদাতা: বিয়ের প্রস্তাবে মুখের উপর ‘না’।প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে ১৭ বছরের এক নাবালিকাকে খুনের হুমকি দিত এক মুসলিম যুবক। শুধু খুনের হুমকি নয়, তাকে কেটে টুকরো টুকরো করে ফেলার পরিকল্পনার কথাও জানিয়েছিল সে। নাবালিকাকে খুনের হুমকি দেওয়ার জেরে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। অভিযুক্তের নাম মহম্মদ ফেইজ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই নাবালিকাকে উত্যক্ত করত মহম্মদ। স্কুলে যাওয়ার পথে নিয়মিত বিরক্ত করত সে। কিছুদিন আগেই ওই নাবালিকাকে বিয়ের প্রস্তাব দেয়। মুখের উপর প্রত্যাখ্যান করায়, মহম্মদ হুমকি দেয়, তাকে বিয়ে না করলে নাবালিকাকে খুন করে টুকরো টুকরো করে ফেলব।

প্রাণহানির হুমকির কথা পরিবারকে জানায় ওই নাবালিকা। তাঁরাই থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে মহম্মদকে গ্রেপ্তার করে পুলিশ।

Related Articles

Back to top button