আন্তর্জাতিক
নাম পরিবর্তন মাঙ্কিপক্সের, ‘এমপক্স’ নাম ভাইরাসের , ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নিজস্ব সংবাদদাতা : এখন থেকে এই ভাইরাসটি এমপক্স নামে পরিচিত হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাঙ্কিপক্স নামকরণে বর্ণবিদ্বেষী ও অবমাননাকর ভাষা ব্যবহার করার অভিযোগ তুলে ধরে ভাইরাসটির নাম পরিবর্তন করার জন্য দীর্ঘদিন ধরে আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞ, দেশ ও সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এখন এই ভাইরাস ও রোগের নাম এমপক্স রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় হু।
ডব্লিউএইচও জানিয়েছে, নামটি ইংরেজি-সহ অন্যান্য ভাষায় সহজেই ব্যবহার করা যেতে পারে। মানবদেহে সর্বপ্রথম ১৯৭০ সালে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছিল। এক দশকেরও বেশি আগে বন্দী বানরদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার পর এর নামকরণ করা হয়েছিল মাঙ্কিপক্স।


