রাজ্য

প্রতিবাদ তৃণমূল বিধায়কের মন্তব্যের, উত্তাল বিধানসভা

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল বিধায়কের মন্তব্যের প্রতিবাদ, মঙ্গলবারেও বিক্ষোভে উত্তাল বিধানসভা চত্বর।বিক্ষোভে বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা। ঘটনা ঘটেছে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের মন্তব্যকে কেন্দ্র করে। তাঁর মন্তব্যের প্রতিবাদে আজ বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি, তবে তা খারিজ করে দেন বিধানসভার স্পিকার। তারপরেই ক্ষোভে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপে বিধায়করা।

রবিবার মালদার রতুয়ায় বক্তব্য রাখছিলেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। সেখানে তাঁর বক্তব্যে আসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ। যদিও যাঁর মন্তব্য ঘিরে এই বিতর্ক, সেই সাবিত্রী মিত্র বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেননি, স্বাধীনতা আন্দোলনে গুজরাটের ভুমিকা নেই। সাবিত্রীর মন্তব্যের প্রতিবাদে আজ বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। যদিও তা খারিজ করে দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে সাবিত্রীকে সাসপেন্ডের দাবি উঠেছে।

Related Articles

Back to top button