জাতীয়

পাঁচতারা হোটেলের করিডরে নগ্ন মহিলা, চড়াও হলেন ৫ কর্মীর উপর

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে। জয়পুরে একটি পাঁচতারা হোটেলের করিডরে এক উলঙ্গ বিদেশি নাগরিকের ভিডিয়ো। সেই ভিডিয়োতে হোটেল কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি করতে দেখা যায় সেই বিদেশি নাগরিককে। হোটেলের কর্মীর উপর ওই মহিলা প্রচণ্ড রেগে রয়েছেন বলেই মনে করা হচ্ছে ওই ভিডিয়ো দেখে। ভিডিয়োতে যেটুকু কথাবার্তা শোনা যাচ্ছে তা থেকে জানা গিয়েছে, আফ্রিকার নাগরিক ওই মহিলা তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, আফ্রিকার নাগরিক ওই মহিলার পরনে কিছু নেই। তিনি প্রচণ্ড চিৎকার করছেন। হোটেলের কর্মী তাঁকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু তিনি কোনওভাবেই মানছেন না। তাঁকে হোটেলের কর্মীদের উপর তেড়ে আসতেও দেখা যায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, হোটেল কর্মী বিষয়টি সমাধানের চেষ্টাও করছেন এবং মহিলাকে শান্ত করার জন্য একাধিকবার বোঝানোর চেষ্টা করছেন।

তবে সেই মহিলা ক্রমেই রেগে যাচ্ছেন। সেই মহিলাকে হোটেল কর্মীকে ঘুষি মারতেও দেখা যায়। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। হোটেলের এক মহিলা কর্মীকে চুলের মুঠি ধরেও টেনে আনতে দেখা যায় তাঁকে।শেষে পুলিশে খবর দেওয়ার হুমকি দিয়ে রেগে সেই জায়গা থেকে চলে যেতে দেখা যায় মহিলাকে। এদিকে টুইটারে এই ঘটনার ভিডিয়োতে জয়পুর পুলিশকে ট্যাগ করেন এক সাংবাদিক দীপিকা নারায়ণ ভরদ্বাজ। এই বিদেশি নাগরিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যও আবেদন করেন এই সাংবাদিক। এই গোটা ঘটনার বিষয়ে পুলিশ হস্তক্ষেপ করেছে বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button