রাজ্য

বিষ্ণুুুপুরে এসেছিলেন পর্যটকরা, তবে ভরা রাস্তায় মহিলাকে এমন অবস্থায় দেখবেন কেউ হয়ত ভাবেননি

নিজস্ব সংবাদদাতা: বাইকে চড়ে স্বামী ও ভাইয়ের সঙ্গে মন্দির পরিদর্শনে আসছিলেন। কিন্তু পথেই ঘটল বিপত্তি। দ্রুত গতিতে একটি বেসরকারি বাস এসে ধাক্কা মারতেই শেষ হয়ে গেল একটি তরতাজা প্রাণ বাঁকুড়ার বিষ্ণপুরের ঘটনা। সেখানে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। আহত আরও দুই। মৃতের নাম টিয়া ঠাকুর। স্থানীয় সূত্রে খবর,পূর্ব বর্ধমান জেলার রথ তলার বাসিন্দা বছর আটত্রিশের টিয়া ঠাকুর।

তিনি রবিবার স্বামী ও পাতানো ভাইয়ের সঙ্গে বাঁকুড়ার বিষ্ণপুরে যাচ্ছিলেন মন্দির পরিদর্শনের জন্য। তখনই ঘটে বিপত্তি। যে মোটর বাইকে চড়ে তাঁরা তিনজন বেরিয়েছিলেন সেই গাড়িটিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় টিয়া ঠাকুরের।

এই ঘটনায় গুরুতর জখম হন অপর দুই ব্যক্তি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। আহত দু’জনকে ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে।এই বিষয়ে মৃতের স্বামী কাঁদতে-কাঁদতে জানালেন, “আমরা যাচ্ছিলাম তিনজন। আচমকাই একটি বাস এসে ধাক্কা মারল। আর তখনই যা ঘটার ঘটে গেল। আমাদের দু’জনের চোট লেগেছে। তবে আমর স্ত্রীকে বাঁচানো যায়নি।”

Related Articles

Back to top button