রাজ্য

বুধে ‘২১’এর মেগা সভা, হাই ভোল্টেজ কাঁথিতে কী ভোকাল টনিক দেন শুভেন্দু, মুখিয়ে সবাই

নিজস্ব সংবাদদাতা: আজ বিজেপির হাই ভোল্টেজ জনসভা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। দিল্লির ভোকাল টনিকে চাঙ্গা বিরোধী দলনেতা। ২০২৪-এ দু’লক্ষ ভোটে কাঁথিতে জেতার স্বপ্ন এখন থেকেই। কী ধামাকা ২১-এর এই কাঁথির সভায়? গতকাল রাত্রিবেলা শেষ হয়েছে মেগা-শো-এর প্রস্তুতি। আজকে সেন্ট্রাল বাসস্ট্যাণ্ডে যুব তৃণমূল কংগ্রেস পক্ষ থেকেও জনসভার আয়োজন করা হয়। তবে একই দিনে দু’টি রাজনৈতিক দলের সভা হওয়ায় মানুষের অসুবিধার কথা বিচার করে সভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় তৃণমূলের তরফে।

গেরুয়া শিবিরের তরফে মনে করা হচ্ছে এ দিন শুভেন্দু অধিকারী একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরতে পারেন। তাঁর দেওয়া তিনটি ডেটলাইনের মধ্যে প্রথম দু’টি সেই ভাবে প্রভাব ফেলতে না পারলেও তৃতীয় ডেটলাইনে দিল্লি থেকে ফিরে যথেষ্ঠ আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা।এ দিন সকাল থেকেই প্রস্তুতি চরমে। গোটা কাঁথি মুড়ে ফেলা হয়েছে গেরুয়া পতাকা ও মাইকের মাধ্যমে। আদালতের নির্দেশ অনুযায়ী সকাল সাড়ে ছ’টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত মাইকের ব্যবহার করা যাবে।

এ দিকে তৃণমূলের এই সভা বাতিলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কাঁথি সংগঠনিক জেলায় বিজেপির সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, “গত কয়েকদিন আগে তৃণমূল কোম্পানির মালিক কাঁথিতে সভা করতে এসেছিলেন। কাঁথি কলেজ মাঠে এক ঝুড়ি লোক নিয়ে সভা করেছিলেন। সাড়ে তিন বছরের জেল খাটা আসামী বলছে বিজেপির সভায় লোক হবে না। কালকে দেখে দেবেন কাঁথিতে ঐতিহাসিক সভা। এই সভাটা মানুষের সভা ও প্রতিবাদের সভা। চোরেদের জেলে ভরার সভা।”

মঙ্গলবার দুপুরেই কাঁথি রেল স্টেশনে বিজেপির সভা মঞ্চ হাজির হয় বিজেপি জেলা নেতৃত্বরা। সভায় প্রস্তুতি খতিয়ে দেখেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত ও সহ সভাপতি অসীম মিশ্র সহ বিজেপি নেতৃত্বরা।কাঁথি শহরের রেলস্টেশন সংলগ্ন মাঠে জনসভা হবে। গতকাল রাত্রিবেলাই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। গেরুয়া শিবিরের এই সভাকে ঘিরে বিগত কয়েকদিন ধরে সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি কর্মী সমর্থকরা প্রচার অভিযান চালিয়েছেন।বিস্তীর্ণ এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয়েছে।

Related Articles

Back to top button