জাতীয়
নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়তেই আরও বাড়ল উদ্বেগ, আজই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: চিনে যত করোনা সংক্রমণ বাড়ছে, ততই উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। বুধবারই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মাস্ক থেকে শুরু করে টিকাকরণের উপরে জোর দেওয়া হয়। এদিকে, বিকেলেই জানা যায়, করোনার যে সাব ভ্যারিয়েন্টের কারণে চিনে সংক্রমণ ছড়াচ্ছে, তার খোঁজ ভারতেও মিলেছে।
এই খবর পাওয়ার পরই আজ, বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দুপুরেই এই বৈঠক হওয়ার কথা।


