জাতীয়
‘এক পদ এক পেনশনের’ অধীনে পেনশন সংশোধনের অনুমোদন দিল মন্ত্রিসভা, উপকৃত হবেন ২৫ লক্ষ

নিজস্ব সংবাদদাতা: ২০১৯ সালের ১ জুলাই থেকে ‘এক পদ এক পেনশন’ প্রকল্পের অধীনে সশস্ত্র বাহিনীর পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের পেনশন সংশোধনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার (২৩ ডিসেম্বর), কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে ২৫.১৩ লক্ষেরও বেশি প্রবীন সেনাকর্মীরা উপকৃত হবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একই পদে এবং একই মেয়াদে পরিষেবা দেওয়া প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্তদের ২০১৮ সালের ন্যূনতম এবং সর্বোচ্চ পেনশনের গড় করে, তার ভিত্তিতে তাদের পেনশন নির্ধারণ করা হবে।”


