জাতীয়

৩ দিন উত্তরবঙ্গে বাতিল দূরপাল্লার একাধিক ট্রেন

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গে বাতিল দূরপাল্লার একাধিক ট্রেন। নিউ জলপাইগুড়ি  স্টেশনে রেলের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল হচ্ছে। এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দত্ত একথা জানিয়েছেন। রাঙাপানি, নিউ জলাইগুড়ি, আমবাড়ি-ফালাকাটা লাইনে স্বয়ংক্রিয় সিংন্যাল ব্যবস্থার কাজ সহ রেলের আরও একাধিক কাজের এই শাখায় একাধিক ট্রেন বাতিল হচ্ছে। মোট ২১টি ট্রেন বাতিল করা হয়েছে। ৬টি ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে। এবং ১১টি ট্রেন ঘুরপথে চলবে।

আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ট্রেন চলাচল পরিষেবা ব্যাহত হবে।বাতিল থাকছে নিউ জলপাইগুড়ি-বঙ্গাইগাঁও এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-মালদা টাউন এক্সপ্রেস, কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস।

৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই ট্রেনগুলির পরিষেবা মিলবে না বলে জানানো হয়েছে। ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিছু ট্রেনের যাত্রাপথ। তালিকায় রয়েছে শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। অমৃতসর-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেস, রাঁচি-কামাক্ষ্যা এক্সপ্রেস।

Related Articles

Back to top button