জাতীয়

UPI বা RuPay কার্ডে লেনদেন করেন? এবার কেন্দ্র থেকে পাবেন ইনসেনটিভ

নিজস্ব সংবাদদাতা: বেশি করে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার ডিজিটাল পেমেন্টের জন্য দেশবাসীকে উৎসাহ দিতে বড় ঘোষণা করল কেন্দ্র। বুধবার ডিজিটাল পেমেন্ট ব্যবহারকারীদের জন্য উপহার দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় সরকার।রুপে ডেবিট কার্ড (Rupay Debit Cards) এবং ভিম (ইউপিআই) [BHIM (UPI)] নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদীর মন্ত্রিসভা।

কোনও ছোটোখাটো লেনদেনের জন্য যাঁরা Rupay Card ও BHIM (UPI) ব্যবহার করেন তাঁদের কেন্দ্রের তরফে ইনসেনটিভ দেওয়া হবে। তবে কত পরিমাণে ইনসেনটিভ দেওয়া হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।বুধবার Rupay Card ও BHIM (UPI)-র মাধ্যমে অল্প পরিমাণে লেনদেনের ক্ষেত্রেও প্রোমোশনাল ইনসেনটিভে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবর্ষে ইনসেনটিভ হিসেবে ২,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

কেন্দ্রীয় মন্ত্রিসভা জানিয়েছে, রুপে ডেবিট কার্ড ও ইউপিআই ব্যবহার করলেই ইনসেনটিভ পাবেন নাগরিকরা।কেন্দ্রের এই সিদ্ধান্তের লাভ সরাসরি ঢুকবে সাধারণ মানুষের পকেটে। আপাতত স্বল্প টাকার লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

এখনও পর্যন্ত রুপে কার্ড ও BHIM UPI-র জন্যই এই ইনসেনটিভ সীমাবদ্ধ রয়েছে।কেন্দ্রের এই সিদ্ধান্তের লাভ সরাসরি ঢুকবে সাধারণ মানুষের পকেটে। আপাতত স্বল্প টাকার লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত রুপে কার্ড ও BHIM UPI-র জন্যই এই ইনসেনটিভ সীমাবদ্ধ রয়েছে।

Related Articles

Back to top button