জাতীয় সঙ্গীত বিতর্ক মামলায় মমতার বিরুদ্ধে জারি সমন বাতিল

নিজস্ব সংবাদদাতা: জাতীয় সঙ্গীত বিতর্ক মামলায় স্বস্তি পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এই মামলায় তাঁকে সমন পাঠিয়েছিল মুম্বইয়ের এক ম্যাজিস্ট্রেট কোর্ট। বৃহস্পতিবার (১২ জানুয়ারি), মুম্বইয়ের এক বিশেষ আদালত সেই সমন খারিজ করে দিল। বিশেষ বিচারক আরএন রোকাদে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সমন পাঠানোর সময় উপযুক্ত বিধানগুলি অনুসরণ কর হয়নি।
দুই পক্ষের যুক্তি শুনে বিশেষ বিচারক ম্যাজিস্ট্রেটকে মামলাটি ফের অভিযোগ যাচাইয়ের পর্যায় থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দায়ের করেছিলেন মুম্বইয়ের এক বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা। ২০২১ সালের ডিসেম্বরে, মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত হওয়ার সময় তিনি উঠে দাঁড়াননি বলে দাবি করেছিলেন বিজেপি নেতা।


