জাতীয়
ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতেই হঠাৎ বুকে ব্যথা, মৃত্যু কংগ্রেস সাংসদের

নিজস্ব সংবাদদাতা: ভারত জোড়ো যাত্রার মাঝেই মৃত্যু কংগ্রেস সাংসদের। শনিবার পঞ্জাবের লুধিয়ানায় মৃত্যু হয় কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরী। ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছিলেন তিনি, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


