যানজটে হর্ন দেওয়াই হল কাল! মহিলাকে গাড়ি থেকে বের করলেন এক ব্যক্তি

নিজস্ব সংবাদদাতা: যানজটে আটকে করে পড়েছিলেন মহিলা। আর নিজের যাওয়ার রাস্তা ফাঁকা করার জন্য হর্ন দেওয়া ছাড়া উপায় নেই। আর হর্ন দিতেই এমন ঘটনা ঘটবে তা কল্পনা করতে পারেননি মহিলা। ট্রাফিক জ্যামে হর্ন দিতেই এক ব্যক্তি এসে তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। গত বুধবার সকালে এমডিআই চকে এই ঘটনা ঘটেছে বলে গতকাল জানিয়েছে পুলিশ।
এই ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করেন মহিলা। তিনি পুলিশে অভিযোগ করার সময় জানিয়েছেন, এমডিআই চকে তাঁকে ওভারটেক করে এক ব্যক্তি তাঁর গাড়ির সামনে নিজের গাড়ি দাঁড় করান। তারপর গাড়ি থেকে তাঁকে টেনে বের করেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। শুধু তাই নয় গাড়ি থেকে বের করেই একাধিকবার চড় মারেন ওই ব্যক্তি। একটি আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থায় কাজ করেন ওই মহিলা। তিনি নিজের অভিযোগে জানিয়েছেন, “তিনি আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। এবং বলেছেন তিনি আমার এসে আমাকে মারবেন।”
তবে রাস্তায় ওই ব্যক্তির এমন কাণ্ড দেখেই ভিড় জমাতে শুরু করেন আশেপাশের লোকজন। তখনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। ওই মহিলা জানিয়েছে, তিনি চোখে ও নাকে আঘাত পেয়েছেন। তাঁকে তখনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে মহিলার অভিযোগের ভিত্তিতে ওই অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে সেক্টর ১৮ পুলিশ স্টেশনে বুধবার রাতেই ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৬ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইনস্পেক্টর হরেশ কুমার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।


