রাজ্য

আজ মাথাভাঙায় অভিষেক, নিশানায় ‘বঙ্গভঙ্গ’?

নিজস্ব সংবাদদাতা: দুয়ারে একদিকে যেমন কড়া নাড়ছে ত্রিপুরা বিধানসভা ভোট। ঠিক তেমনই এ রাজ্যে আবার পঞ্চায়েত ভোট। তাই জমি শক্ত করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। শুক্রবার (গতকাল) ত্রিপুরাতে জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সফর সেরে শনিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা করবেন তিনি।

আজ দুপুর ১ নাগাদ শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। শিলিগুড়ি থেকে মাথাভাঙায় হেলিকপ্টারে নামবেন তিনি। মাথাভাঙা কলেজমাঠে আয়োজন করা হয়েছে সভার। তৈরিও হয়ে গিয়েছে মঞ্চ। শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দগোটা সভাস্থল।তৃণমূল সূত্রে খবর, বঙ্গোভঙ্গের বিরুদ্ধে এদিনে সভা হবে বলে জানা গিয়েছে।উল্লেখ্য, দক্ষিণবঙ্গের নিরীখে উত্তরবঙ্গে উন্নয়ন হচ্ছে এই অভিযোগ তুলে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি উত্তরবঙ্গ ভাগের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। বিজেপি সাংসদ থেকে বিধায়ক সকলেই বারংবার উত্তরবঙ্গ ভাগের দাবি জানিয়ে আসছিলেন।

প্রসঙ্গত, অভিষেকের সভার আগে থেকেই বিরোধীদের উদ্দেশে আক্রমণের ধার বাড়িয়েছে ঘাসফুল শিবির । তৃণমূল নেতাদের বক্তব্য, উত্তরের জনজাতিকে ভুল বুঝিয়ে উন্নয়নের প্রচারকে দূরে সরিয়ে প্রতিবার ভোট লুঠ করে বিজেপি। এবার সেই চেষ্টা রোখা হবে।অভিষেকের সফরের ৪৮ ঘন্টা আগে। এমনকী, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছেন উত্তরের শাসক নেতারা। তাঁদের দাবি, আদৌ আলাদা রাজ্য চান কি না তা স্পষ্ট করুক, নিজেদের ট্রাম্প কার্ড সামনে আনুক গেরুয়া ব্রিগেড। এই নিয়ে সাংবাদিক বৈঠকও করেন মন্ত্রী উদয়ন গুহ মহুয়া গোপ, কানাইয়া লাল আগরওয়ালা, শান্তা ছেত্রী, পাপিয়া ঘোষ ও অন্য নেতৃত্ব।

Related Articles

Back to top button