রাজ্য
থমথমে দিনহাটা! নিশীথের উপর হামলার পর একাধিক বিজেপি কার্যালয় ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা: গতকালকের নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার পর একাধিক জায়গায় ভাঙচুর হয়েছে বিজেপির কার্যালয়। মিছিল করে এসে দিনহাটার সাহেবগঞ্জ এলাকার বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর হয়েছে রাতেই । সকাল থেকেই থমথমে অবস্থা এলাকায়। একাধিক বিজেপির নেতা কর্মীদের বাড়ি যেমন ভাঙচুর হয়েছে তেমনি কালমটি এলাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিজেপি কর্মীর বাড়ি।



