রাজ্য

‘কালীঘাটের কাকুও গ্রেফতার হবেন’, শিলিগুড়িতে দাবি দিলীপের

নিজস্ব সংবাদদাতা: কালীঘাটের কাকুও গ্রেফতার হবেন। রবিবার শিলিগুড়িতে চা চক্রে যোগ দিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে দিলীপের কটাক্ষ, “অপেক্ষা করুন। আগামী দিনে জেলেই গণেশ, কার্তিকের পুজো হবে।” রাজ্যের পরিস্থিতি এবং তৃণমূলের ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ জানিয়েছেন, তৃণমূলের জন্য বিজেপির ওষুধ তৈরি আছে। নেতাদের বাড়ি ঘেরাও করে গোবর লেপে দেওয়ার কথাও শোনা গিয়েছে তাঁর গলায়। শনিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা ঘটনা নিয়েও সরব হয়েছেন তিনি। বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রসঙ্গে পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপির এই সাংসদ। তিনি বলেছেন, “পুলিশ নপুংসক। ওরা এসব করবেই।”

Related Articles

Back to top button