মৃত্যুর পর কোনও ব্যক্তির Aadhaar ও PAN কার্ডের কী হয়? এখনই না জানলে পরে বিপদ

নিজস্ব সংবাদদাতা: Aadhaar PAN Update: এ দেশের বাসিন্দাদের এখন Aadhaar এবং PAN কার্ড ছাড়া কোনও গতি নেই। পরিচয়ের জন্য ভারত সরকার দ্বারা ইস্যু করা এই দুই নথিই দেশবাসীর পরিচয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যান, বা পাসপোর্ট তৈরি করতে যান অথবা নতুন বাড়ি বা জমি কিনতে যান, সব কাজেই আপনাকে PAN এবং Aadhaar দেখাতেই হবে। এর মধ্যে অনেকেরই নিশ্চয় 31 মার্চের ডেডলাইনটা খেয়াল আছে? 31 মার্চ, 2023-এর মধ্যে আপনি যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। এমনটা হলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত সব ফাইলও আটকে যাবে। সঙ্গে আবার 1,000 টাকা জরিমানাও দিতে হবে। সে তো না হয় ঠিকাছে। কিন্তু আপনার মৃত্যুর পর PAN এবং Aadhaar কার্ডের কী হবে, জানা আছে? জেনে রাখা ভাল তাই না! কারণ, মৃত্যু এমন ঘটনা বা দুর্ঘটনা যা আমাদের জীবনে কখন আসতে পারে আমরা কেউ-ই বলতে পারি না।
Aadhaar Card: মৃত ব্যক্তির আধার কার্ডের কী হবে?
এমন অনেক দেশই আছে, যেখানে কোনও ব্যক্তি মারা গেলে তাঁর সরকারি এবং অফিসিয়াল ডকুমেন্টগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, যাতে কেউ সেই সব নথিপত্রের সুবিধা নিতে না পারেন। কিন্তু ভারতে তা হয় না। এখানে Aadhaar Card নিষ্ক্রিয় করার কোনও উপায় নেই। তাহলে ভারতে কী মৃত ব্যক্তির আধার কার্ড নিয়ে কী করা হয়?
দেশে কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের Aadhaar Seva Kendra-য় যেতে হবে। সেখানে গিয়ে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর শংসাপত্রের সঙ্গে Aadhaar লিঙ্ক করাতে হবে। এই কাজটি যেই করা হবে, তখনই ওই মৃত ব্যক্তির আধার কার্ড নিয়ে কেউ আর অপব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে না। তবে, মৃত ব্যক্তির আধার কার্ডের কেউ অপব্যবহার যাতে না করতে পারে, তার বন্দোবস্ত করা হবে।
PAN Card: মৃত ব্যক্তির প্যান কার্ডের কী হবে?
কোনও ব্যক্তি মারা গেলে তাঁর PAN Cardটি সারেন্ডার (PAN Surrender) করতে হয়। এই প্রক্রিয়াটি অনেক সময় নিয়ে নেয়। তবে প্রক্রিয়াটি শুরু করে দিলে অর্থাৎ প্যান কার্ড সারেন্ডার করে দিলে অন্য কোনও ব্যক্তি তা ভুল উপায়ে ব্যবহার করতে পারবেন না। যদিও তার জন্য কিছু বিশেষ নিয়মও রয়েছে।
যদি মৃত ব্যক্তির PAN Card সারেন্ডার করতে হয়, তাহলে তার জন্য মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকারীকে অফিসিয়াল অ্যাসেসমেন্ট অফিসারের কাছে একটি আবেদন লিখতে হবে। এই আবেদনে প্যান কার্ড সমর্পণের কারণ উল্লেখ করতে হবে। তবে, আপনি যদি প্যান কার্ড সমর্পণ করতে না চান, তাহলেও কোনও সমস্যা নেই। কারণ, PAN সারেন্ডার কখনই বাধ্যতামূলক নয়।


