রাজ্য
স্কুলের কাছেই দিন-রাত মদের ব্যবসা, ৯০ লিটার মদ বাজেয়াপ্ত

নিজস্ব সংবাদদাতা: স্কুলের কাছেই রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। সেই দোকানেই এবার আবগারি দফতরের হানা। রাতের অন্ধকারে লিটার লিটার মদ বাজেয়াপ্ত করলেন আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনামুই এলাকার ঘটনা। অভিযোগ ওঠে, দুপুর থেকে রাত পর্যন্ত ওই দোকানে ব্যবসা চলে। আর সেই অভিযোগ পেয়েই হাজির হন আবগারি দফতরের আধিকারিকরা।



