হোলির পরেই সরকারি কর্মীরা পাবেন বড় আপডেট, ডিএ বাড়লে পকেটে ঢুকবে কত টাকা?

নিজস্ব সংবাদদাতা: মার্চ মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষা করছে। এই মাসেই কেন্দ্রের তরফে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণার করার কথা। প্রাথমিকভাবে একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই দোলেই ডিএ বৃদ্ধির ঘোষণার কথা ছিল। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, হোলির পরেই সরকারি কর্মচারীদের জন্য এই খুশির খবর ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ডিএ-র সঙ্গে ফিটমেন্ট ফ্য়াক্টর বদলানো হবে।
ডিএ বৃদ্ধি:
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ ডিএ পেয়ে থাকেন। আর এবার কেন্দ্র ৪ শতাংশ ডিএ বাড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফলে ডিএ বেড়ে দাঁড়াবে ৪২ শতাংশ। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকেই এই ডিএ কার্যকর হবে।
ফিটমেন্ট ফ্য়াক্টর:
বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্য়াক্টর রয়েছে ২.৫৭ শতাংশ। আগে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৮৬ শতাংশ। এখন ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করা হতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেকদিন ধরেই এই দাবি করছিলেন। যদি সরকারি এই হারেই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করে তাহলে সর্বনিম্ন পারিশ্রমিক বেড়ে ২৬ হাজার টাকা হতে পারে। আগে যা ছিল ১৮ হাজার টাকা।
কীভাবে হিসেব হয় ডিএ-র:
সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ-র হিসাব করা হয়। ফর্মুলাটা হল [গত ১২ মাসের (সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের গড় (ভিত্তি বছর – ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬] x ১০০। গত তিন মাসের AICPI গড়ের ওপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪২ শতাংশ হলে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক বেতন ১৮,০০০ টাকা, তাঁরা প্রতি মাসে ডিএ বাবদ ৭,৫৬০ টাকা (প্রতি মাসে ৭২০ টাকা বেশি)পাবেন। তাঁরা বছরে ৮,৬৪০ টাকা বেশি বেতন পাবেন। আর যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক বেতন ৫৩,১০০ টাকা, তাঁরা প্রতি মাসে ডিএ বাবদ ২২,৩০২ টাকা (প্রতি মাসে ৭২০ টাকা বেশি) পাবেন। প্রতি বছরে ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে ২৫,৪৮৮ টাকা বেশি বেতন পাবেন।


