রাজ্য

এবার ‘বদলা’ চাইলেন মদন

কামারহাটি: কখনও তিনি বলেছেন সিপিএম-এর পতাকা উপড়ে ফেলবেন। কখনও আবার বিজেপি-সিপিএম-কংগ্রেসকে ‘বদমাস’ বলে কটাক্ষ করেছেন। কখনও আবার খোদ পুলিশকে হুমকি দিয়েছেন। তিনি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে তিনি। এবার ‘বদলা’ সুর শোনা গেল তৃণমূল বিধায়কের গলায়। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের উদ্দেশ্যে মদনের বার্তা ‘আগামী পঞ্চায়েত ভোটে বদলা নিতে হবে।’

সিপিএম-কে হারিয়ে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। সেই সময় থেকেই তাঁর স্লোগান ছিল ‘বদলা নয়, বদল চাই’। তবে ভোটের আগে নেত্রীর স্লোগান থেকে কার্যত উল্টো কথা শোনা গেল মদন মিত্রর গলায়। তৃণমূল নেতা বললেন, “আগামী ২৯ মার্চ শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ত্রিনাঙ্কুরা থাকবেন। আমরা সবাই থাকব। কাঁধে-কাঁধ মিলিয়ে লক্ষাধিক মানুষকে নিয়ে শপথ নিতে হবে পঞ্চায়েতে বদলা নেওয়ার। তৃণমূল কর্মীরা শপথ নিন, দলের উপর জুলুমবাজির বদলা নিতে পঞ্চায়েত নির্বাচনে। পঞ্চায়েতে বদলা নিতে আমরা প্রস্তুত।”

 

দর্শকের মোবাইল দেখে সিদ্ধান্ত নিয়ে নির্বাসিত হলেন রেফারি

 

 

প্রসঙ্গত, কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলের উক্তিকে পাথেয় করে পঞ্চায়েত লড়তে চান বলে তৃণমূল নেতা মদন মিত্র জানিয়েছিলেন। অনুব্রতর হয়ে নাকি তিনিই চড়াম চড়াম বাজিয়ে দেবেন। কামারহাটির বিধায়ক মদনের কথায়, “পঞ্চায়েত ভোটের আগে দরকার হলে অনুব্রতর বদলে বীরভূমের বর্ডারে দাঁড়িয়ে আমি চড়াম চড়াম ঢোল বাজিয়ে দেব।” সম্প্রতি হিন্দমোটরে দলীয় অনুষ্ঠানে গিয়ে এমনটাই জানিয়েছিলেন মদন। তাঁর কথায়, “দলের কৃষ্ণ দ্রোণাচার্যরা যদি আমাকে অর্জুন হতে বলে তাহলে অর্জুন হব না বললে মৃত সৈনিকের ভূমিকায় অভিনয় করব। আমি পালা গান গাই। আমাকে যখন যে পালা গান গাইতে বলা হয় আমি সেই পালাগানই গাই।”

Related Articles

Back to top button