পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের শুভ সূচনা হয়ে গেলো বেলডাঙ্গা ২ ব্লকে

সৌরভ চক্রবর্তী, মুর্শিদাবাদ: গোটা রাজ্য জুড়ে বাংলার গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি “পথশ্রী রাস্তাশ্রী” প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর মাধ্যম দিয়ে ৮,৭৬৭টি নতুন রাস্তা নির্মাণ ও পুরোনো রাস্তার পুননির্মাণের মাধ্যম জুড়ে ১২ হাজার কি.মি. রাস্তার উন্নতিসাধন করা হবে।
আজ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ২ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতে (শক্তিপুর, রামনগর বাছরা,সোমপাড়া ১,সোমপাড়া ২,কাশীপুর, রামপাড়া ১,
রামপাড়া ২,আন্দুলবেড়িয়া ১,আন্দুলবেড়িয়া ২,দাদপুর) উদ্বোধন হয়ে গেলো, এছাড়াও আরো কয়েকটি অনুমোদিত প্রকল্প শীঘ্রই চালু হবে এবং ১১ টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই এই প্রকল্প রূপায়িত হবে।
অংশুমান দত্ত (বি ডি ও বেলডাঙ্গা ২ ব্লক,মুর্শিদাবাদ) বলেন যে, আমরা ২২টি প্রোপোজাল পাঠিয়েছিলাম তারমধ্যে ১৮টি এপ্রুভাল হয়েছে,বাকিগুলোও খুব শীঘ্রই পেয়ে যাবো। এরমধ্যে যেমন আমরা সবগুলো পঞ্চায়েতের নাম পাঠিয়েছিলাম কিন্ত আপাতত ১০টি পঞ্চায়েতের নাম এসেছে, আমরা ডি এম স্যারকে জানিয়েছি আশা করছি খুব শীঘ্রই বাকি পঞ্চায়েতের এপ্রুভাল পেয়ে যাবো,এই প্রকল্পের ফলে দীর্ঘদিন ধরে যে সব জায়গায় যোগাযোগ ঠিকঠাক হচ্ছিলোনা সেগুলোর সমাধান হবে আর কয়েকমাস পরেই পঞ্চায়েত ভোট তাই চেষ্টা করছি পঞ্চায়েত ভোটের আগেই এই প্রকল্পটি বাস্তবায়ন হয়ে যাবে।
পরিবারবাদী দলগুলির মাঝে এখন বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল: মোদী
রবি আলম চৌধুরী (বিধায়ক,৭০ রেজিনগর বিধানসভা) বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই “রাস্তাশ্রী পথশ্রী” এর মাধ্যম দিয়ে সড়কপথে যোগাযোগ সুদৃঢ় হবে,এমন অনেক জায়গা আছে যেখানকার স্কুল পড়ুয়ারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না,বিশেষ করে বর্ষার সময়ে দুর্ভোগে পড়তে হয়,ব্যাবসায়ীরা তাদের ব্যবসা ঠিকভাবে করতে পারছেন না তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে,সঠিক সময়ে মালপত্র নিয়ে যেতে বা আদান প্রদানের ব্যাঘাত ঘটছে।
সবথেকে বেশি দুর্ভোগে পড়ছেন প্রসূতি মায়েরা।
তাই আমি আহব্বান করছি আমাদের সমস্ত পঞ্চায়েত প্রধান,কর্মাদক্ষ ও সমস্ত স্তরের কর্মীদের এই প্রকল্পে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশুমান দত্ত (বি ডি ও,বেলডাঙ্গা ২ ব্লক, মুর্শিদাবাদ),রবি আলম চৌধুরী (বিধায়ক,৭০ রেজিনগর বিধানসভা),ইন্দ্রনীল প্রামানিক (সভাপতি,বেলডাঙ্গা ২ পশ্চিম চক্র তৃণমূল কংগ্রেস),জুলেখা খাতুন (সভাপতি,বেলডাঙ্গা ২ পঞ্চায়েত সমিতি),শাহনাজ বেগম (কৃষি সেচ ও সমবায় কর্মাদক্ষ),সরকারী আধিকারীকগণ,সমস্ত অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান,কর্মাদক্ষ,মেম্বার ও আরো অনেকে।



