রাজ্য

দৌড়ে পালাচ্ছিল বন্দি, হঠাৎ চা দোকান থেকে বেরিয়ে এল হাত, খপাৎ করে ধরেই হ্যাঁচকা টান,

দুর্গাপুর: ফের পালিয়ে গেল বিচারাধীন বন্দি। এই প্রথম নয়, এর আগেও বন্দি পলাতকের ঘটনা প্রকাশ্যে এসেছিল। এইবার দিনে-দুপুরে বিচারাধীন বন্দির পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকা। ভিড়ে ঠাসা মহকুমা আদালতে ওই বন্দিকে আদালত লকআপ থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায় সে। যদিও, ধরা পড়ে যায় অভিযুক্ত।

দুর্গাপুর মহকুমা আদালত সূত্রে খবর, আদালত চত্বরের পাশেই একটি চায়ের দোকানে সেই সময় দাঁড়িয়ে ছিলেন কয়েকজন আইনজীবী ও মুহুরি। এই বন্দিকে পালাতে দেখে তাকে ধাওয়া করে ধরে ফেলেন তাঁরা। ইতিমধ্যে পুলিশকর্মীরাও চলে এসে পাকড়াও করে ফেলে ওই বন্দিকে। পুলিশ কর্মীরা মারধর করে চ্যাংদোলা করে ঐ বন্দিকে আদালত লকআপে নিয়ে যায়।

 

 ডিএ ধর্মঘটের জের, শুধু দক্ষিণ দিনাজপুরেই শোকজ ৬৬৮ শিক্ষক-শিক্ষিকা

 

জানা গিয়েছে, ওই বন্দির নাম রাজা শেখ । দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ গত ২৫ মার্চ আইকিউ সিটি রোড থেকে অস্ত্র আইনে গ্রেফতার করে। মামড়া বাজারের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা রাজা শেখের বিরুদ্ধে একাধিক দুষ্কৃতীমূলক কাজকর্মের অভিযোগ ছিল। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজও উদ্ধার করে নিউটাউনশিপ থানার পুলিশ। ধৃতকে রবিবার মহকুমা আদালতে পেশ করে দুদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার ফের তাঁকে আদালতে পেশ করার সময় এই ঘটনা ঘটে

 

Related Articles

Back to top button