এবার এমকে স্ট্যালিনের নেতৃত্বে ফের একজোট বিরোধীরা, জাতীয় কনফারেন্সে যোগ দেবেন গেহলট-সোরেনও

য়া দিল্লি: হাতে এখনও এক বছর সময় রয়েছে লোকসভা নির্বাচনের। তবে এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি-প্রচার নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক-বিরোধী দলগুলি। কেন্দ্রের শাসকের গদি থেকে বিজেপিকে সরাতে উঠেপড়ে লেগেছে বিরোধী দলগুলি। দীর্ঘদিন ধরেই বিজেপি বিরোধী সমমনস্ক বিরোধী দলগুলিকে একজোট করার কাজ শুরু করেছিল কংগ্রেস। সম্প্রতিই জল্পনা শুরু হয় তৃতীয় ফ্রন্টের। বিজেপি ও কংগ্রেস থেকে সমান দূরত্ব বজায় রেখেই অন্যান্য বিরোধী দলগুলি জোট তৈরি হচ্ছে বলে জল্পনা শোনা গিয়েছিল। এবার বিরোধীদের একতা দেখাতেই সামাজিক ন্যায়বিচার নিয়ে জাতীয় কনফারেন্সের ডাক দিল তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন আগামী সোমবার দিল্লিতে দ্বিতীয় কনফারেন্সের ডাক দিয়েছেন। সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, ধৃত ভুয়ো আইপিএস
অল ইন্ডিয়া ফেডারেশন ফর সোশ্যাল জাস্টিসের অংশ হিসাবেই দিল্লিতে ৩ এপ্রিল জাতীয় কনফারেন্সের ডাক দেওয়া হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন এই বৈঠকের ডাক দিয়েছেন। বিজেপি বিরোধী দলের নেতৃত্বদের মধ্যে উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বিহারের উপমুখ্য়মন্ত্রী তেজস্বী যাদব।


