রাজ্য

‘দুষ্কৃতী দৌরাত্ম্য বরদাস্ত নয়’, জি ২০ বৈঠক বাতিল করে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন রাজ্যপাল বোস

কলকাতা: রিষড়া স্টেশনে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল। সূত্রের খবর, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। জি ২০ আলোচনা সংক্রান্ত সফর বাতিল করে মঙ্গলবারই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরছেন রাজ্যপাল বোস। সরকারি সম্পত্তি নষ্টের তীব্র নিন্দা করেছেন তিনি। দুষ্কৃতী দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দিয়েছেন। প্রশাসনকে যথাযথ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বার্তা, হিংসায় যুক্ত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধকে কোনওভাবেই রেয়াত করা হবে না বলেও বার্তা দেন রাজ্যপাল। রিষড়ায় রবিবার থেকেই অশান্তির আবহ। ১৪৪ ধারাও জারি করা হয়। এরইমধ্যে সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে গেলে পুলিশি বাধার মুখে পড়েন তিনি। এ নিয়ে তীব্র ক্ষোভও প্রকাশ করেন সুকান্ত। যদিও পুলিশের বক্তব্য ছিল, ১৪৪ ধারা বলবত রয়েছে, তাই কোনওভাবেই সেখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এ নিয়ে দিনভর চলে রাজনীতির দড়ি টানাটানি।

এরইমধ্যে সোমবারবার রাতে হাওড়া-ব্যান্ডেল শাখার রিষড়া রেল স্টেশনের কাছে ৪ নম্বর রেল গেট এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ। অশান্তির আঁচ এসে লাগে রেল পরিষেবায়। প্রায় তিন ঘণ্টা হাওড়া-ব্যান্ডেল মেইন লাইনে লোকাল, দূরপাল্লার ট্রেন সারি বেঁধে দাঁড়িয়ে পড়ে। চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

এই খবরটিও পড়ুন

‘গাধার দুধে তৈরি সাবান মহিলাদের সুন্দর রাখে’, মন্তব্য বিজেপি নেত্রীর

 

চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তাদের পাশাপাশি পরিস্থিতি ঘটনাস্থলে পৌঁছয় হুগলি গ্রামীণ পুলিশও। হাওড়া থেকেও যায় দল। এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তাও যান ঘটনাস্থলে। ছিল রেল পুলিশ। মধ্যরাতে অর্থাৎ রাত ১২টার পর ট্রেন চলাচল শুরু হয়।

Related Articles

Back to top button