আন্তর্জাতিক

বঙ্গবাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৪৬ টি ইঞ্জিন, নামল সেনা

ঢাকা: ফের বিধ্বংসী আগুন (Fire) বাংলাদেশের (Bangladesh) রাজধানীর বুকে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকার বঙ্গবাজারে আগুন লাগে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪৬ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে নামল সেনাবাহিনীও।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আজ সকাল ৬ টা বেজে ১০ মিনিটে বঙ্গবাজারে বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলে ওঠে একটার পর একটা দোকান। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। বর্তমানে ৪৬ টি ইঞ্জিনের সাহায্য়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা জারি রয়েছে। আরও ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর মিলেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। আর কীভাবে এই আগুন লাগল, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

 

 

 ‘আমরা কোর্ট কেসে জড়িয়ে যাচ্ছি, আর কাজ করতে পারব না…’, পর্ষদকে জানিয়েছিল কনফিডেন্সিয়াল সেকশন

 

 

  1. ভয়াবহ আগুনে পুড়ছে ঢাকার বঙ্গবাজার। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। দাউ দাউ করে জ্বলছে আগুন।
  2. বাজার এলাকায় এই ভয়াবহ আগুন লাগায় মাথায় হাত অনেক ব্যবসায়ীরই। ঘটনাস্থলে অনেক ব্যবসায়ীকেই কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে।
  3. এই অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশির ভাগ দোকানই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে দমকল বাহিনী। ইদের আগে বড়সড় ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের।

 

Related Articles

Back to top button