জাতীয়

‘হনুমানজী সর্বশক্তিমান, ওনার থেকে আমরা অনুপ্রাণিত’, দলীয় কর্মীদের নম্রতার পাঠ নরেন্দ্র মোদীর

নয়া দিল্লি: আজ ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। ৪৪ তম বর্ষে পা দিচ্ছে কেন্দ্রের শাসক দল। বিজেপির এই বর্ষপূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নয়া দিল্লির সদর দফতর থেকে বিজেপি-র কার্যকর্তাদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির কার্যালয় থেকে নরেন্দ্র মোদীর ভাষণ সম্প্রচার করা হবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, স্থাপনা দিবসে দলের প্রধান কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করবেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপরে বিজেপি-র কার্যকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

Related Articles

Back to top button