রাজ্য

তাঁর চোখে দেখবে অন্য কেউ, জীবন্ত থাকবে হার্ট-ফুসফুসও, একই যুবকের ছ’টি অঙ্গদানের নজির পশ্চিম মেদিনীপুরে

পশ্চিম মেদিনীপুর: একসঙ্গে ছটি অঙ্গদানের নজির পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। একইসঙ্গে হার্ট, লিভার, দুটো কিডনি, ফুসফুস, চোখ, যকৃৎ দিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা নীলকান্ত মণ্ডল (২৩)। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা নীলকান্ত মণ্ডল ১ এপ্রিল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তারপর থেকেই রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় দাসপুর থেকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়। গত মাসের ২৭ তারিখ কলকাতা চিকিৎসকরা জানান ইতিমধ্যেই তাঁর ব্রেনডেথ হয়ে গিয়েছে।

 

 রবির সকাল থেকে দফায় দফায় পথ-রেল অবরোধ, আরও ঝাঁঝ বাড়ল কুড়মি আন্দোলনের

 

 

এরপরই বড় সিদ্ধান্ত নিয়ে নেন তাঁর বাবা শেখরঞ্জন মণ্ডল। আর যখন ঘরে ফেরা হবে না ছেলের তখন দান করা হবে তাঁর অঙ্গ। শুরু হয়ে যায় অঙ্গদানের তোড়জোড়। শনিবার সন্ধেবেলাঘাট নীলকান্তের মৃতদেহ আসে দাসপুরে তাঁর বাড়িতে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়।

 

Related Articles

Back to top button