রাজ্য

বুধে বাঁকুড়ায় সভা অভিষেকের, সর্বভারতীয় তকমা হারানোর পর প্রথম সভা তৃণমূল সাংসদের

বাঁকুড়া: বুধবার বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আজ বেলা দু’টো নাগাদ চপারে তিনি পৌঁছবেন বাঁকুড়ার ওন্দায়। ওন্দার স্টেডিয়ামে দলীয় জনসভায় যোগ দেবেন তিনি। তৃণমূল সর্বভারতীয় তকমা হারানোর পর এই প্রথম সভা অভিষেকের। আর সর্বভারতীয় তকমা হারানোর পর থেকেই লাগাতার বিরোধীদের কটাক্ষের শিকার হতে হয়েছে দলকে। স্বাভাবিক ভাবে এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

এ দিনের, জনসভায় রেকর্ড ভিড় করার লক্ষমাত্রা নিয়েছে তৃণমূল। দলের বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই সাংগঠনিক জেলা মিলিয়ে প্রায় সত্তর হাজার মানুষের ভিড়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সামনেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন। তার আগে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় বারে বারে প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। এই গোষ্ঠীদ্বন্দ সামাল দিতে অভিষেক কী বার্তা দেন সেদিকেও তাকিয়ে রয়েছে তৃণমূলের নিচু তলার নেতা কর্মীরা।

গত ৮ই এপ্রিল আলিপুরদুয়ারে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার আদ্যোপান্তই বকেয়া ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। ঘোষণা করেন পয়লা বৈশাখের নতুন কর্মসূচিও। জনসভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, “‘বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতিদের অনুরোধ করব, প্রত্যেক বুথে কারা ১০০ দিনের কাজে শোষিত ও অবহেলিত তার তালিকা তৈরি করে মানুষের কাছে কাছে যান।

 

 

সাত সকালে ভাটিন্ডার সেনা ছাউনিতে চলল গুলি, মৃত ৪ জওয়ান

 

 

বিস্তারিত চিঠি করুন, প্রধানমন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে। ২০ লাখ পরিবার কাজ করে বসে আছে। এদের টাকা আটকে রেখেছে। ২ কোটি ৬২ লক্ষ মানুষের কাছে আমাদের যেতে হবে। ১৬ এপ্রিল থেকে এই কর্মসূচি শুরু হবে। বুথ সভাপতিরা বুথে বুথে যাবে। এক মাসে এক কোটি চিঠি তৈরি করে রাখুন। এক মাস পরে আমার প্রতিনিধি সেই চিঠি আনবে। আমি সেই চিঠি নিয়ে দিল্লি যাব। দেখি কানে তুলো দিয়ে বসে থাকতে পারে কি না।” আলিপুরদুয়ারের পর আজ বাঁকুড়া। সভা থেকে অভিষেক কী বার্তা দেন তাই দেখার।

Related Articles

Back to top button