জাতীয়

আমি আয়কর বিভাগে কমিশনার ছিলাম, চাইলে কোটি টাকা আয় করতে পারতাম: কেজরীবাল

নয়া দিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে তলব করেছে সিবিআই। আবগারি দুর্নীতি মামলায় একযোগে তদন্ত করছে ইডি ও সিবিআই (ED-CBI)। সম্প্রতি ইডির তরফে আদালতে চার্জশিটও জমা দেওয়া হয়েছে। সেই চার্জশিটেই স্পষ্ট দাবি করা হয়েছে, আবগারি দুর্নীতি মামলার অন্য়তম অভিযুক্ত মদ ব্যবসায়ী সমীর মাহেন্দ্রুর সঙ্গে কথা বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। এই মামলাতেই বর্তমানে কারাবন্দি রয়েছেন কেজরীর ডেপুটি মণীশ সিসোদিয়া। এবার কেজরীকে তলব করায় তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর। উত্তপ্ত রাজধানীর রাজ্য-রাজনীতি।

  1. রবিবার সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা কেজরীবালের। ইতিমধ্যে সেখানে যাওয়ার তিনি রওনা দিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।
  2. রবিবার সকাল থেকে থেকেই রাজধানীর নানা প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেন আপের কর্মী-সমর্থকরা। কাশ্মীরি গেটে বিক্ষোভ দেখানোর সময় আটক করা হয় অনেকজনকে।
  3. সিবিআইয়ের নোটিস পেতেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন কেজরীবাল। স্পষ্ট বলেছেন, “বিজেপি যদি সিবিআইকে আমাকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেয়, তাহলে তাঁরা নিশ্চয় সেই নির্দেশ মানবেন।”
  4. “বিজেপি বলছে আমি দুর্নীতিবাজ। আমি আয়কর বিভাগে কমিশনার ছিলাম, আমি চাইলে কোটি টাকা আয় করতে পারতাম। অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে এই পৃথিবীতে সৎ কেউ নেই।” বললেন কেজরী।

 

 

ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে প্রেম, রাগের বশে দুই মেয়েকে খুন মা-বাবার

Related Articles

Back to top button