জাতীয়

৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রথম শ্রেণির পড়ুয়ার বিরুদ্ধে

লখনউ: বিষিয়ে উঠছে শিশুমন। লোভ-লালসা থেকে মুক্তি পাচ্ছে না একরত্তিরাও। তাও আবার যার লালসার শিকার হতে হচ্ছে, সেও প্রাপ্তবয়স্ক নয়! এমনই ঘৃণ্য ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। সেখানে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল ১০ বছরের এক নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে। রবিবার পুলিশ ওই কিশোরকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, ওই শিশুকন্যাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই নির্যাতিত শিশুকন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতেই ১০ বছরের এক নাবালককে আটক করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, একই স্কুলে পড়ে ওই শিশু ও নাবালক। ওই নাবালক প্রথম শ্রেণির পড়ুয়া, অন্যদিকে শিশুটি সদ্য প্লে গ্রুপে ভর্তি হয়েছিল। শনিবার ওই কিশোর শিশুটিকে স্কুলের ছাদে নিয়ে যায় এবং সেখানে তাঁকে ধর্ষণ করে। বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে জিজ্ঞাসা করলে পরিবারের সদস্য়রা শারীরিক নির্যাতনের কথা জানতে পারেন। সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানান শিশুটির বাবা।

 

‘গলায় গামছা দিয়ে টাকা আদায় করবে জনতা’, শাসকদলকে হুঁশিয়ারি সিপিএম নেতার

 

 

পরিবারের অভিযোগের ভিত্তিতেই পুলিশ রবিবার ওই কিশোরকে বাড়ি থেকে আটক করে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, ধর্ষণের অভিযোগ সত্য়ি কি না, সে বিষয়ে নিশ্চিত হতে শিশুকন্যাটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  ১০ বছরের এক কিশোরের বিরুদ্ধে ৩ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠায় স্তম্ভিত পুলিশও।

 

Related Articles

Back to top button