কুয়োয় পড়ে রয়েছে ‘বন্ধু’ বিড়াল, ছুটে এল বাঁদর

বর্তমানে রাস্তায় কোনও মানুষ বিপদে পড়লে অনেকেই না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যান। কখনও বা বাঁচাতে ভয় পান যদি কোনও বিপদে পড়তে হয়। আদতেই কি তে মনুষ্যত্বের পরিচয়? পশুদের থেকে মানুষ সব দিক থেকেই এগিয়ে। উন্নয়নশীল সমাজে বসবাস থেকে শুরু করে বুদ্ধিমত্তা, সবকিছতেই। কিন্তু তাও প্রাণীদের কিছু আচরণ যদি মানুষের মধ্য়ে থাকত, তাতে পৃথিবীটা হয়তো আরও অনেক সুন্দর হত। সোশ্য়াল মিডিয়ায় (Social Midea) এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি উপরের কথাগুলিকে মেলাতে পারবেন। একটি বাঁদরও জানে বিপদে পড়লে কীভাবে বাঁচাতে হয়। বন্ধু বিড়াল শুকনো কুঁয়োয় পড়ে গিয়েছে। আর তার ডাক শুনে ছুটে এসে বাঁদরটি (Monkey) কুঁয়োয় নেমে যা করল, তা দেখলে আপনি অবাক হবেন। কেউ কষ্ট পেলে তাকে তা থেকে বের করে আনাই মানুষের ধর্ম। একেই বলে মানবতা। কিন্তু তাই বলে একটি বাঁদর যেভাবে তাঁর দায়িত্ব রক্ষা করল, তা দেখেই হতবাক অধিকাংশ নেটিজেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বিড়াল অনেক গভীর কুঁয়োয় পড়ে গিয়েছে। যদিও তাতে জল নেই। আর পড়ে গিয়ে সে সাহায্য়ের জন্য চিৎকার করছে। সেই চাৎকার শুনে বিড়ালের জীবন বাঁচাতে ছুটে আসে একটি ছোট বাঁদর। কোনও কিছু না ভেবেই সে কুঁয়োয় ঝাঁপ দেয়। আর তারপরেই সে বুঝে উঠতে পারে না, কীভাবে সেই কুঁয়ো থেকে বেরিয়ে আসবে। উপরে উঠেই দেখে আরও একটি বাঁদর বাইরে দাড়িয়ে আছে। তাঁকেও সে সাহায্যের জন্য বলে। তখনও হাল ছাড়েনি। বিড়ালটিকে কোলে তুলে লাফানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। আর অবশেষে একজন মহিলা এসে বিড়ালটিকে উদ্ধার করে। বাঁদরের এমন প্রচেষ্টা দেখে আপনি অবাক হতে বাধ্য।
হাসপাতালে ভর্তি রাজ চক্রবর্তী, কী হয়েছে, কেমন আছেন বিধায়ক?
ভিডিয়োটি টুইটারে @TansuYegen নামের একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। এক মিনিট 30 সেকেন্ডের এই ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 6 লাখ 45 হাজারেরও বেশি ভিউ হয়েছে। আর 22 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “মানুষের পশুদের থেকে শিক্ষা নেওয়া উচিত।” আরও একজন বলেছেন, “বাঁদরটিও জানে কীভাবে বিপদে রক্ষা করতে হয়।”


