জাতীয়

সমকামী বিবাহে আজই কি মিলবে ‘সুপ্রিম’ অনুমোদন? চলছে চূড়ান্ত শুনানি-পর্ব

সমকামী বিয়ে (Same Sex Marriage) কি মান্যতা পাবে ভারতে? এই নিয়ে গুরুতর সিদ্ধান্তের পথে দেশের শীর্ষ আদালত (Supreme Court of India)। সমকামী বিবাহে আইনি স্বীকৃতি চেয়ে সুপ্রিম কোর্ট আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই আজ রয়েছে শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কৌল, বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি পিএস নরসিমহার সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হচ্ছে এই শুনানি। আজই এই সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ রায় আসতে পারে। গতকাল সমকামী বিবাহের আইনি অনুমোদনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকার। এই আবেদনকে তারা নিছক ‘শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি’ বলে অভিহিত করেছে। আজ সুপ্রিম কোর্ট এই নিয়ে কী জানায় তাই দেখার। এই সংক্রান্ত সমস্ত আপডেট এখানে দেখে নিন এক নজরে-

Related Articles

Back to top button