গভীর গর্তে পড়া শাবককে প্রাণে বাঁচাতে ব্যাকুল আর্তি এক হাতির

পশুদেরও মধ্যেও যে মানবতা আছে, তা আর বলার অপেক্ষা থাকে না। একের পর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। তারা বিপদে পড়লে একে অপরকে সাহায্য করে। আর মা তার সন্তানের জন্য সব বাঁধা অতিক্রম করতে পারে। সে পশু হক বা মানুষ। তাছাড়াও অন্য সব প্রাণীদের মধ্যে হাতি (Elephant) সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচিত হয়। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Video Viral) হয়েছে। একটি মা হাতি তার বাচ্চাকে বাঁচানোর জন্য এমন কিছু করল, যা দেখলে আপনি হতবাক হবেন। ভিডিয়োটি দেখে চোখে জল আসতে বাধ্য।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছোট্ট হাতি গর্তে পড়ে গিয়েছে। কোনওভাবেই সে ওঠার চেষ্টা করেও উঠতে পারছে না। আর তার মা হাতিটি রাস্তায় দাঁড়িয়ে একজন বাইক আরোহীকে থামানোর চেষ্টা করেছে। তার কাছে সাহায্য চাইছে। সে তার শুঁড় দিয়ে তাকে থামানোর চেষ্টা করছে। কিন্তু তাদের ভাষা বোঝার সাধ্যি কজনেরই বা আছে। ব্যক্তিটি মনে করেন হাতিটি তাকে ভয় দেখাতে আসছে, আর তাই সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে, যখন হাতিটি বনে যায়, তখন কিছু লোক তার বাচ্চাকে সাহায্য করতে আসে, কিন্তু প্রথমে তারা হাতিটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে তারা গর্তে আটকে পড়া হাতিটিকে তুলে আনার একটি উপায় তৈরি করে। সেখান থেকে উঠে এসে সে তার মায়ের কাছে ছুটে যায়।
‘গা বাঁচানোর আরেক নাম সহ্য , আর হচ্ছে কি?’, ফিরহাদ হাকিমকে খোলাচিঠি লোপামুদ্রার
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @cctvidiots নামে একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। মাত্র 52 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 4 লাখ 30 হাজারের বেশি ভিউ হয়েছে। যেখানে 35 হাজারের বেশি মানুষ ভিডিয়োটিতে লাইক করেছেন এবং বিভিন্ন কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ভিডিয়োটি দেখে আমি চোখের জল ধরে রাখতে পারলাম না।”



