রাজ্য

আজই পার্থ ‘ঘনিষ্ঠ’ ভাঙড়ের তৃণমূল নেতা শাজাহান মোল্লাকে তলব সিবিআইয়ের

দক্ষিণ ২৪ পরগনা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ভাঙড়-১ পঞ্চায়েত সমিতির সভাপতিকে তলব করল সিবিআই (CBI)। সূত্রের খবর, শুক্রবারই শাজাহান মোল্লাকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রের দাবি, শাজাহান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই তদন্তে উঠে এসেছে। গত মঙ্গলবারই ভাঙড়ে নথি পোড়ানোকে কেন্দ্র করে হইচই শুরু হয়। সিবিআই আধিকারিকরা গিয়ে সেই অগ্নিদদ্ধ নথি উদ্ধারে নামে। বেশ কিছু অর্ধদগ্ধ নথি উদ্ধারও হয়। এমনও শোনা গিয়েছিল, যাঁরা লরিতে করে ওইসব নথি ঘটনাস্থলে আনা হয়। এরইমধ্যে আবার ভাঙড়ের তৃণমূল নেতাকে তলব সিবিআইয়ের।

সিবিআই সূত্রে খবর, শাজাহান মোল্লাকে নিয়োগকাণ্ডে তলব করা হয়েছে।

 

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রাহুল গান্ধী থেকে বিরাট কোহলি, রাতারাতি সবার টুইটার থেকে উধাও ‘ব্লু টিক’! হলটা কী?

Related Articles

Back to top button