ড্রোন উড়িয়েও শেষ রক্ষা হল না, সেই পাঁচিল টপকেই পালিয়ে গেল ডাকাতরা

বীরভূম: এ যেন সিনেমার দৃশ্য। সোনার দোকানের ভিতর ডাকাত দল। বাইরে পুলিশ। গতিবিধি নির্ধারণে উড়ল ড্রোনও। কিন্তু শেষ রক্ষা হল না। তবুও কাজের কাজ কিছুই হল না। ভিতর থেকে বেরিয়ে পাঁচিল টপকে পালিয়ে গেল ডাকাতরাই। বীরভূমের রামপুরহাটে জাতীয় সড়কের ধারে একটি সোনার দোকানে ভয়ঙ্কর ঘটনা। বৃহস্পতিবার রাতে ডাকাতি করতে ঢুকেছিল জনা পাঁচেক দুষ্কৃতী। দোকান মালিকের তত্পরতায় স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে ঘিরে ফেলে দোকান। খবর পেয়ে ছুটে আসে পুলিশও। পুলিশ ডাকাতদের আত্মসমর্পণ করতে বলে মাইকিং শুরু করে। ডাকাতের দলকে বাইরে বেরিয়ে এসে আত্মসমর্পণ করতে বলা হয়। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। সোনার দোকানের ভিতরে রয়েছে ডাকাতের দল। আর বাইরে পুলিশ। ওই সোনার দোকানে ডাকাতির খবর পেয়ে আশপাশের এলাকার মানুষজনও দোকানের সামনে গিয়ে ভিড় করেন। পুলিশ ইতিমধ্যেই সোনার দোকানটি ঘিরে ফেলেছে।
আজই পার্থ ‘ঘনিষ্ঠ’ ভাঙড়ের তৃণমূল নেতা শাজাহান মোল্লাকে তলব সিবিআইয়ের
ডাকাতদের অবস্থান জানতে দোকানের বাইরে ড্রোনও ওড়ানো হয়। বেগতিক দেখে দোকানের ভেতরে থাকা অন্য একটি দরজা খুলে পাঁচিল টপকে চম্পট দিল ডাকাতরা। পুলিশ দোকানে ঢুকে উদ্ধার করল ডাকাতদের ফেলে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র। ভেস্তে গেল ডাকাতির ছক। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



