জাতীয়

প্রাক্তন কে সামনে রেখে উড়িষ্যার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মোহন চরণ মাঝি

আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ওডিশার নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ (Odisha’s new Chief Minister)নিলেন আদিবাসী নেতা মোহন।

ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আদিবাসী নেতা মোহনচরণ মাঝি (Mohan Charan Majhi)। কেওনঝড় থেকে চারবারের বিধায়ক তিনি। দীর্ঘ আলোচনার পর ওডিশার মুখ্যমন্ত্রী পদে মঙ্গলবারই তাঁর নাম ঘোষণা করে বিজেপি নেতৃত্ব।

ওডিশার রাজধানী ভুবনেশ্বরের জনতা ময়দানে (Janata Maidan) এ এদিন বিশেষ শপথের অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই শপথ নেন মোহনচরণ মাঝি। শপথের পরেই নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন তিনি। এদিন মোহনের পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী (deputy chief ministers of Odisha) পদে দুজন শপথ নেন।

মঞ্চে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা সহ একাধিক শীর্ষ নেতা। ছিলেন ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও (Naveen Patnaik)।

একাধিকবার ওডিশায় গিয়ে প্রচার করেন নরেন্দ্র মোদী। ১৪৭ আসনের ওড়িশা বিধানসভায় ৭৮টিতে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। বিজেডি ৫১ এবং কংগ্রেস ১৪টি আসনে জিতেছে। অন্যেরা চারটিতে। আর এই জয়ের পরেই উচ্ছাসে ফেটে পড়েন বিজেপি নেতা-কর্মীরা।

শপথ নেন কেভি সিং দেও (KV Singh Deo) এবং প্রভাতী পারিদা (Pravati Parida)। তাঁদের সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন একাধিক বিজেপি বিধায়ক। সম্ভবত আজই তাদের দফতর ভাগ করে দেওয়া হতে পারে।

শপথ অনুষ্ঠান শেষে ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। বলে রাখা প্রয়োজন, লোকসভার নির্বাচনের সঙ্গেই এবার ওড়িশায় বিধানসভা নির্বাচন হয়। একেবারে মাটি কামড়ে থেকে লড়াই করে সেখানে বিজেপি।

Related Articles

Back to top button