১০০ টাকায় পুরনো জ্যাকেট কেনেন মহিলা, পকেটে হাত দিয়ে যা মিলল…! গায়ে কাঁটা দেবে
১৯৯৫ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া কনসার্টের টিকিট। যদিও টিকিটের দাম তেমন বেশি নয়। কিন্তু তখনকার হিসেব অনুযায়ী খুব কমও নয়। টিকিটের দাম ছিল ৫৫ পাউন্ড অর্থাৎ ৫৮২৬ টাকায়
টাকা বাঁচাতে সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে আশ্চর্য ঘটনার সাক্ষী হলেন কে ওয়াকার নামের এক মহিলা। মাত্র ১০০ টাকায় একটি সেকেন্ড হ্যান্ড জ্যাকেট কিনে অদ্ভুত জিনিস আবিষ্কার করেন তিনি
গ্রেটার ম্যাঞ্চেস্টারের বাসিন্দা কে ওয়াকার একটি চ্যারিটি শপ থেকে মাত্র ১ পাউন্ড অর্থাৎ ১০৫ টাকায় একটি জ্যাকেট কেনেন।
কিন্তু কেনার পরপরই পকেটগুলি খতিয়ে দেখা হয়নি তাঁর। সেই জ্যাকেটটি পরেই একটি পার্টিতে পৌঁছন। (প্রতীকী)
সেই পার্টিতেই জ্যাকেটের একটি পকেট থেকে আবিষ্কার হয় আজব জিনিস। পকেটে হাত দিয়ে দেখেন ২০ বছর পুরনো দু’টি টিকিট। বিখ্যাত গায়ক লুসিয়ানো পাভারোত্তির কনসার্টের টিকিট সেগুলি।
১৯৯৫ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া কনসার্টের টিকিট। যদিও টিকিটের দাম তেমন বেশি নয়। কিন্তু তখনকার হিসেব অনুযায়ী খুব কমও নয়। টিকিটের দাম ছিল ৫৫ পাউন্ড অর্থাৎ ৫৮২৬ টাকায়।
যাঁর কনসার্ট ছিল, তিনি ইতালির এক অপেরা গায়ক। ১৯৯০ সালের ফিফা বিশ্বকাপে হাজার হাজার দর্শকের সামনে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন লুসিয়ানো। ২০০৭ সালে মৃত্যু হয় সেই সঙ্গীতশিল্পীর।



