আগামী ১৪ জুলাই রাজভবনের সামনে অবস্থানে বসতে পারেন শুভেন্দু অধিকারী :-
বেবি চক্রবর্ত্তী: বুধবার রাজভবন চত্বরে অবস্থানের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে শর্তসাপেক্ষে মিলল সেই অনুমতি। এদিন বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, আগামী ১৪ জুলাই রাজভবনের সামনে অবস্থানে বসতে পারবেন বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি আরও বলেন যে রাজভবনের সামনে শুভেন্দু শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবেন। বিজেপির কোনও নেতা-কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে পারবেন না। সর্বাধিক ৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন।
ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজভবনের সামনে ধরনায় বসতে চায় বিজেপি। ওই চত্বরে ১৪৪ ধারা জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। তবে পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিজেপির যুক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গত বছর অক্টোবরে রাজভবনের সামনে পাঁচ দিন ধরনায় বসেছিলেন। সেই সময় পুলিশের তরফে তাঁকে বাঁধা দেওয়া হয়নি। শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দুকে অনুমতি দেওয়া হয়নি বলে দাবি সূত্রের খবর।
কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়।
রাজভবন চত্বরে অবস্থানের অনুমতি দেয় রাজ্য সরকার। জানানো হয় যে গত রবিবার অর্থাৎ ৩০ জুন দিয়েছিল সেই অনুমতি। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন। কিন্তু ‘অবস্থানের দিন’ নিয়ে আপত্তি ছিল বিজেপি বিধায়কের। শেষপর্যন্ত ১৪ জুলাই ধরনার দিন চূড়ান্ত হয়। শর্তসাপেক্ষে মিলল সেই অনুমতি। তবে আগামী ১৪ জুলাই রাজভবনের সামনে অবস্থানে বসতে পারেন শুভেন্দু অধিকারী।



